BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর হাট আলুর কোলেস্টরের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৩), বিরালদহ পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে মোছ. ফাতেমা খাতুন (১৯), মোছ. বিথী খাতুন (১৫); যারা একে অপরের শালী দুলাভাই ও স্ত্রী ছিলেন।

আত্মীয়তার সূত্রে জানা যায়, তারা রাজশাহী থেকে শপিং করে বাড়ি ফিরছিলেন।

পবা হাইওয়ে থানার এসআই মো. ফিরোজ হোসেন জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহীগামী দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর বাসটি ফাকা স্থানে পালিয়ে যায়। এসআই ফিরোজ হোসেন বলেন, বাসটি সনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »