BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেনীর লেমুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফেনী শহরের লেমুয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর মহাসড়কের লেমুয়া এলাকায় কাভার্ডভ্যানের সাথে ঢালাই শ্রমিক বোঝাই পিকআপের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন এবং আরও ১০ জন আহত হন। নিহতরা সবাই ফেনী শহরের উত্তর সহদেবপুরে ভাড়া থাকতেন। তাদের বাড়ি উত্তরবঙ্গে হলেও এখনও তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »