BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হিযবুত তাহরীরকে ডিএমপি: সভা-সমাবেশ করলেই আইনি ব্যবস্থা

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা-সমাবেশ করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

ডিএমপি বলেছে, হিযবুত তাহরীরের যেকোনো কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ।

ADS Payra UP Election

ডিএমপি আরও জানিয়েছে, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি সভা, সমাবেশ বা যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -