BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে কারেন্ট জালসহ আটক-২, এক মাসের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য কর্মকর্তা  অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময়  দু’জনকে আটক করা হয়েছে।
শনিবার (৪অক্টোবর) রাত ৯টায় উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন উত্তর পাংগাশিয়া গ্রামের মোঃখলিল ফরাজী ছেলে  কাইয়ুম ফরাজী (৩০), একই গ্রামের হাকিম খান এর ছেলে  মনির খান (৪০)।
উপজেলা মৎস কর্মকর্তা প্রতিবেদককে জানান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে এক বাড়িতে অবৈধভাবে কারেন্ট জাল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সহ সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হই।  আটককৃত দু’জনকে মোবাইল কোর্টের আওতায়
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মাদ ইজাজুল হক প্রত্যেক কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »