BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এক ধাক্কায় অ্যামাজনের ১৪ হাজার কর্মী ছাঁটাই

চলতি সপ্তাহে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। তবে এর কারণ হিসেবে খরচ কমানো বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) মূল হিসেবে দেখানো হচ্ছে না। অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, এই ছাঁটাইয়ের প্রধান কারণ হলো কোম্পানির সংস্কৃতি।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, জ্যাসি বলেন, “এই ছাঁটাইয়ের পেছনে কোনো আর্থিক বা এআই-সম্পর্কিত কারণ নেই। এটি আসলে কোম্পানির সংস্কৃতির বিষয়।” তিনি জানান, এ বছর তিনি অ্যামাজনের কাজের ধরন ও সংস্কৃতিকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন, যার লক্ষ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় আমলাতন্ত্র দূর করা।

তবে কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেত্তি এক ব্লগ পোস্টে বলেছেন, এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তনও এই ছাঁটাইয়ের একটি কারণ। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোকে দ্রুত নতুন কিছু তৈরি করতে সাহায্য করছে, যার সঙ্গে তাল মেলাতে সাংগঠনিক পরিবর্তন জরুরি।

জ্যাসি আরও বলেন, গত কয়েক বছরে অ্যামাজনের দ্রুত প্রসারের কারণে প্রতিষ্ঠানের মধ্যে অনেক স্তর তৈরি হয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণে দেরি করাচ্ছিল। এআই-এর যুগে দ্রুত কাজ করার জন্য এই কাঠামো সহজ করা প্রয়োজন।

২০২২ সালের শেষের দিকে ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। গুগল ও মাইক্রোসফটের মতো অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিও সম্প্রতি তাদের ব্যবস্থাপনা কাঠামো সহজ করার পদক্ষেপ নিয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »