# Payranews24.com ## Posts - [প্রশাসন এখন ন্যাশনাল কারেন্ট পার্টি হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ](https://payranews24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/): জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। প্রায় সব রাজনৈতিক দলই প্রশ্ন তুলছে—নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করবে কি না। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রশাসনের সব ধরনের রদবদল তার সরাসরি নিয়ন্ত্রণে থাকবে। তবু রাজনীতিকদের মধ্যে এখনো সন্দেহ কাটেনি। এই প্রেক্ষাপটে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন ও পুলিশের চরিত্র আসলেই কতটা বদলেছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তার মতে, “প্রশাসন ও পুলিশ আসলে ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’। অর্থাৎ, যারা যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে, প্রশাসন […] - [ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক](https://payranews24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf/): সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এলাকাবাসী জানায়, অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন। সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু […] - [ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান](https://payranews24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই। তারেক রহমান বলেন, […] - [যক্ষ্মায় ভুগে মারা গেল গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটি](https://payranews24.com/%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97/): শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্য দিয়ে পার্কটি এখন জিরাফশূন্য হয়ে পড়ল। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটি মারা গেলেও পার্ক কর্তৃপক্ষ শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, জিরাফটি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিল। এর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তবে বোর্ডের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে পার্কের ভেতরেই সেটিকে মাটি দেওয়া হয়। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শ্রীপুর […] - [দুমকিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :     পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ পাংগাশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার উত্তর পাশে বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী। প্রধান বক্তা হিসাবে উপস্থিতিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আগারগাও, ঢাকা-এর পরিচালক মাওঃ মুহা. জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমীর এ্যাড. মোহাম্মদ নাজমুল আহসান. বরিশাল অঞ্চল টীম সদস্য,মাওঃ মোঃ আবদুস […] - [রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ৫ আসনের ধানের শীষের নমিনেশন প্রার্থী জাকির হোসেন নয়নের প্রচারণা](https://payranews24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9/): নিজস্ব প্রতিবেদক :     ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন নয়ন শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। এ সময় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন। প্রচারণা চলাকালীন স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নয়ন বলেন, “যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এই এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করব এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।” তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশকে একটি গণতান্ত্রিক পথে পরিচালিত করতে কাজ করছে। আমি […] - [বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব না বলে শুধু আন্দোলন বলে - ড. মাহমুদুর রহমান](https://payranews24.com/%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/):  কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:     ক্ষমতা নয় জুলাই আকাঙ্খার বাস্তবায়নই রাজনৈতিক দলগুলোর প্রধান ফোকাস হওয়া উচিৎ নইলে অভ্যুত্থানে জীবনও অঙ্গহানির শিকার হয়েছেন তারা ক্ষমা করবেন না। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেন। বৃহস্পতিবার সকালে ফারইস্ট মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস-আপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্য দেন রাষ্ট্র সসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বুলবুল, আপ বাংলাদেশের আহবায়ক আলি আহসান জুনায়েদ, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার […] - [দুমকিতে নবদিগন্ত ক্লাবের উদ্দেগে সর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0/): মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ   পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নব দিগন্ত ক্লাবের সৌজন্যে ডে-নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের ৪৮ নং সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে ও সাইফুল ইসলাম, মুছা খান, জাবের মাহমুদ, ইলিয়াস, আজিজুল, তুহিন, ফয়সাল, মিরাজ, জিসান এর আয়োজনে খেলাটি পরিচালিত হয়। উক্ত খেলায় নবদিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান বলেন, বর্তমান যুগে যুবসমাজ ঘরকুনো হয়ে যাচ্ছে এবং আস্তে মাদকাসক্তি, অনলাইন জুয়ার সহ সমাজের বিভিন্ন অবক্ষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই আসক্তি […] - [পটুয়াখালীতে আলোচিত কলেজছাত্রীর গণধর্ষণ মামলার রায় ঘোষনা](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥     পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী গণধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় প্রত্যেককে ১০ বছর করে এবং পর্নোগ্রাফি আইনের ৮(২) ধারায় দুই আসামিকে অতিরিক্ত ৩ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন ইমরান মুন্সী (১৭), সাকিব মুন্সী (১৭) ও সিফাত মুন্সী (১৬)। আদালত আসামিদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শিশু আইনের অধীনে বিচার করেন। রায়ের মাধ্যমে ইমরান মুন্সীকে ১০ বছরের এবং সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে […] - [শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিল গঠনের আহ্বান – শীর্ষ ব্যবসায়ী নেতা আতিকুর রহমানের মন্তব্য](https://payranews24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/): নিজস্ব প্রতিবেদক:     রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রপ্তানি ও আমদানি পণ্য পুড়ে গেছে। এতে দেশের বিভিন্ন শিল্পখাত—পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষিজ, চামড়া, প্লাস্টিক ও অন্যান্য রপ্তানি নির্ভর খাতসহ আমদানি নির্ভর ব্যবসাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার পর ব্যবসায়ী মহল বলছে, এটি কেবল কিছু নির্দিষ্ট খাতের ক্ষতি নয়, বরং পুরো আমদানি-রপ্তানি বাণিজ্যই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। “এই অগ্নিকাণ্ডে দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে” — আতিকুর রহমান শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা আতিকুর রহমান বলেন, “এই আগুনে ক্ষতিগ্রস্তরা শুধু পোশাক বা ওষুধ শিল্পের নয়, বরং দেশের সামগ্রিক বাণিজ্য কাঠামোর সঙ্গে জড়িত প্রায় সব খাতই এতে […] - [দুমকিতে বিএনপির পথসভা](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :   পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’ দুই মাস ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ২মাস সফর শেষে পটুয়াখালীতে আগমন উপলক্ষ্যে দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে লেবুখালী পায়রা পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, পটুয়াখালী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, […] - [“বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির বেশি হতে পারে”](https://payranews24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc/): শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় বিজিএমইএর নেতারা বলেন, এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ প্রতিনিধিদলে ছিলেন- বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ প্রমুখ। পরে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক বলেন, সাধারণত উচ্চ মূল্যের পণ্য এবং জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করা […] - [পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95/): নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের এ আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। রোববার বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, মূলত ভোটের প্রমাণভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে, জামায়াত […] - [ম্যারেজ সংস্থার আড়ালে নারীদের সর্বনাশ করেন কাসেমী, গোপন তথ্য ফাঁস স্ত্রীর](https://payranews24.com/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8/): শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ করেছেন এক নারী। পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই কাসেমীর বিরুদ্ধে তামান্না হাতুন নামে ওই নারী অভিযোগ করেন, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ নারীদের এক মাসে দুই মাসের জন্য কন্টাক্টে বিয়ে দেয়, কিছু কিছু বড়লোক লোকের সঙ্গে। তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে, ‘বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি’। বৃহস্পতিবার বিকালে ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক আইডি থেকে এ অভিযোগ করা হয়। তার পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা […] - [বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি](https://payranews24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95/): ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান ও মো. তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া। কমিটি দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন […] - [পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা](https://payranews24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2/): পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুবায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসায় লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি। নিহত জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল […] - [হাসিনাকে নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা](https://payranews24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/): কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। মাহমুদুল ইসলাম জানু বলেন, শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন। জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা […] - [পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81-2/):  রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:     পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাইদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাইদ ওই গ্রামের শামীম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের ভেতর খেলাধুলা করছিল আবু সাইদ। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় আবু সাইদকে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে […] - [ফুলগাজীতে দিনব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ ও অনুদান দিলেন আরিফুর রহমান](https://payranews24.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/): “আমি এমপি-মন্ত্রী হতে আসিনি, সমাজসেবা ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের ভোট চাইতেই এসেছি” এই বার্তা নিয়ে ফেনীর ফুলগাজীতে দিনব্যাপী সফরে এসেছিলেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসে তিনি প্রথমে বাশুড়া হাফেজিয়া মাদ্রাসা ও পরে দক্ষিণ দৌলতপুর তালিমুল মাদ্রাসা পরিদর্শন করেন। দুটি মাদ্রাসায় তিনি মোট এক লাখ টাকা অনুদান দেন। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ তার সঙ্গে ছিলেন। দুপুরে উত্তর দৌলতপুর জামে মসজিদের উন্নয়নকাজে আরও ৫০ হাজার টাকা অনুদান দিয়ে তিনি নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ […] - [খালেদা জিয়া ও শাহজাহানের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে কোরআন বিতরণ](https://payranews24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের আশু রোগমুক্তি কামনায় নোয়াখালীতে পবিত্র কোরআন মজিদ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জহিরুল ইসলাম তারেক -এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সদর উপজেলার ২০টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মজিদ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- মাদ্রাতুল ঈমান নোয়াখালী ও এতিম খানা, আল কারীম ইসলামিক রিচার্স সেন্টার এবং মধুসূদনপুর এতিমখানা ও মাদ্রাসা। কোরআন বিতরণের সময় মো. জহিরুল ইসলাম তারেক বলেন, “দেশের দুই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও […] - [পবিপ্রবিতে জিমনেসিয়াম ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ad/): মেহেদী হাসান শান্ত :   পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সিমনেসিয়ামের উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে আগমনে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ইউজিসির চেয়ারম্যান ও তার সহধর্মিণী প্রফেসর ড. বাবুনা ফায়েজকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মহিবুল আহসান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প ও এর উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং পরে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক জিমনেসিয়াম ভবনের […] - [পটুয়াখালীর দশমিনায় নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95/): রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:     পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রয়ণ প্রকল্পের দীঘিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। কাটাখালী গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় নেতা আজাহার সিকদার এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ তালুকদার কলেজের সাবেক ছাত্রদল সভাপতি আবুল বশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, […] - [দুমকিতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :     পটুয়াখালী জেলার দুমকিতে দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জেলা প্রতিনিধি ইসরাত লিটন এর সভাপতিত্বে লেবুখালী পায়রা সেতু সংলগ্ন ফুডজোন হোটেল এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন, দুমকি সরকারী জনতা কলেজ এর সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, […] - [দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a7%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6/): মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ     “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের হাতই প্রায় সময় রোগজীবাণুর বাহক হয়ে ওঠে। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে […] - [মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ](https://payranews24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4/): রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে জানা যায়, অধিকাংশ লাশই আগুনে পোড়া। তাদের মধ্যে নারী সাতজন ও পুরুষ নয়জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, রাত ৮টা ৩০ মিনিটে কয়েকটি অ্যাম্বুলেন্সে ১৬ লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে ঢাকা মেডিকেলের কয়েকজন বলেন, ১৬ লাশের মধ্যে অধিকাংশই আগুনে অনেক পোড়া। তবে তাদের লিঙ্গ শনাক্ত করা গেছে। তাদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। […] - [অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: টিআইবি](https://payranews24.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6/): পতিত কর্তৃত্ববাদী শাসনামলে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান-প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় ও যুক্তিতে অন্যান্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ ব্যাপারে সরকারের ব্যাখ্যাই বা কী প্রশ্ন রেখে সংস্থাটি ‘আইনের দৃষ্টিতে সকলেই সমান’ ন্যায়বিচারের এই মৌলিক ভিত্তিকে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে এ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কি ন্যায়বিচারের সহায়ক হবে নাকি বাধাগ্রস্ত করবে, এ বিষয়ে ভেবে দেখার আহ্বান জানিয়ে […] - [দুমকিতে বিএনপি'র তৃনমূল নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%a8/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥   আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে তৃনমূল বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দুমকির মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে   দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে  এ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে […] - [মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন: ৯ জনের লাশ উদ্ধার](https://payranews24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b0/): রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তালহা বিন জসিম বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তালহা বিন জসিম। আজ দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল। - [গাঁজা খেয়ে তালেবান গুলির ভয়াল স্মৃতি মাথায় আসে মালালার](https://payranews24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf/): নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই খোলাখুলি জানিয়েছেন তার মানসিক সংগ্রামের কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে এক রাত গাঁজা খাওয়ার অভিজ্ঞতা তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ১৩ বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্তে, যখন তালেবানরা তাকে গুলি করেছিল। মালালা এসব কথা বলেছেন নিজের নতুন আত্মজীবনী ‘ফাইন্ডিং মাই ওয়ে’ প্রকাশের আগে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে। ২০১২ সালে মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুলবাসে থাকা অবস্থায় মালালার মাথায় গুলি করে এক মুখোশধারী তালেবান বন্দুকধারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। মালালা বলেন, ‘আমার মস্তিষ্ক পুরো ঘটনাটা ভুলে গিয়েছিল। কিন্তু সেই রাতে গাঁজা খাওয়ার পর হঠাৎ করে সব […] - [মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই](https://payranews24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d/): বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিসরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন। শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের […] - [লুট হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা](https://payranews24.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%8f/): জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের দিন থানা ও পুলিশের অন্যান্য স্থাপনা থেকে লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে বেশিরভাগ অস্ত্র উদ্ধার করলেও বাইরে রয়ে গেছে চাইনিজ রাইফেল, চাইনিজ এসএমজিসহ প্রায় দেড় হাজার অস্ত্র ও প্রায় আড়াই লাখ রাউন্ড গুলি। বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, লুট হওয়া এসব অবৈধ অস্ত্র–গুলিই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সাধারণ জনজীবনে নিরাপত্তাহীনতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, ২০২৪ সালের আন্দোলনের সময় দেশে মোট ৪৬০টি পুলিশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল—তার মধ্যে ১১৪টি থানা (ভাঙচুর […] - [প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন?](https://payranews24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0/): ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ইতালির রোম সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উদ্বোধনী এই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবারের অনুষ্ঠানটি ১০ থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বরেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আবার অক্টোবর মাসে রোম সফরে গিয়েছেন। মাত্র ১৪ মাসে কমপক্ষে ১৪ বার প্রধান উপদেষ্টার সদলবলে বিদেশ সফর নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইতালি ও বাংলাদেশ এই দুই দেশের দ্বিপাক্ষিক […] - [ইসরায়েল থেকে মুক্তি পেলো ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি](https://payranews24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2/): ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার ৯৬৮ জন সন্ত্রাসীকে ওফার ও কৎজিওত কারাগারে স্থানান্তর করা হয়েছিল।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দিদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কৎজিওত কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে।’ হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের মুক্তিপ্রাপ্ত বন্দিদের, […] - [জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই: সারজিস আলম](https://payranews24.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/): এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচে‌য়ে বড় দায়িত্ব। সোমবার (১৪ অক্টোবর) রাত আটটায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘যারা অভুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল আলায়েন্স (নির্বাচনী জোট) যেতে পারি।’ তিনি জানান, জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না। শাপলা প্রতীকেই নির্বাচন করবে। শাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কী হবে, এমন প্রশ্নের […] - [পবিপ্রবির ক্যাফেটেরিয়ায় ‘পর্দা কর্নার’ এর উদ্বোধন](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/): কানাল হোসেন বিশেষ প্রতিনিধি:     ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ১৩ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘পর্দা কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং  রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। এছাড়াও লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল […] - [দুমকিতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/): দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :     শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসঋএসসি ২০২৬ এ পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটেরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান আশরাফ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ। সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল […] - [পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac/): মেহেদী হাসান শান্ত নিজস্ব প্রতিনিধিঃ     পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আঃ সালাম মৃধার ছেলে মোঃ মাইনুল ইসলাম বাবার অনাবাদিত পতিত জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের শাক সবজির বাগান ও সমন্বিত মাছের খামার। তিন বছর পূর্বে মাত্র ৩৩শতাংশ জমিতে পুকুর ও মাদা তৈরি করে শুরু করেন বিভিন্ন জাতের শাকসবজি ও পুকুরে হরেক রকমের মাছ চাষ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, মাইনুলের খামারে আগাম জাতের,লাউ, ধুন্দল, জালি কুমড়া, দেশি জাতের বোম্বাই মরিচ, বেগুন, শশা, শাম্মাম, করলা, মিস্টি কুমড়া, পুঁই শাক, বস্তায় আদা চাষ ও সারি সারি পেঁপে গাছ। অপরদিকে পুকুরে […] - [মা ইলিশ শিকারের দায়ে নৌকা-জালসহ আটক-২](https://payranews24.com/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95/): মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ     নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ শিকারের দায়ে দুজন জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। রোববার (১২ অক্টোবর) ভোরে দুমকী উপজেলার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পুলিশ। আটক দুজন হলেন—বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারগোল এলাকার সোহাগ হাওলাদার (৩২) ও সাগর হাওলাদার (২৪)। পরে বেলা ১০টার দিকে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন। - [কেন শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প, জানালো নোবেল কমিটি](https://payranews24.com/why-trump-did-not-win-nobel-peace-prize/): এ বছরের শুরু থেকেই শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে হতাশ করেই ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে উঠেছে এবারের নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেসকে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়—মার্কিন প্রেসিডেন্ট নিজে এবং আন্তর্জাতিক মহলের কিছু অংশ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কার নির্ধারণের যে চাপ এসেছিল, তা কি কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল? এর জবাবে ফ্রিডনেস স্পষ্ট করেই বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা এর আগেও অনেক প্রচারণা […] - [ডিআইজি-মেজর-সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯](https://payranews24.com/fraudsters-arrested-in-natore/): পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), কখনও সেনা কর্মকর্তা, মেজর এবং সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইলফোন ও পাঁচটি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেয়। গ্রেপ্তাররা হলেন- লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), বাবুল সরকারের ছেলে সোহাগ আলী (২৮), […] - [ভেনেজুয়েলার ‘গণতন্ত্রের মশালবাহী’ নেত্রী মারিয়া পেলেন শান্তির নোবেল](https://payranews24.com/maria-corina-machado-wins-nobel-peace-prize/): এ বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শেষে সম্মাননাটি পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে মারিয়ার নাম ঘোষণা করে। বিবিসি বলছে, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন। নোবেল কমিটি এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘শান্তির সাহসী ও নিবেদিতপ্রাণ যোদ্ধা এমন এক নারীর হাতে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে, যিনি গভীর হতে থাকা অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে যাচ্ছেন। ’ মারিয়া […] - [শুধু ‘হাসিনা’ বললে সম্মান দেওয়া হবে, তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে: ফখরুল](https://payranews24.com/fakhrul-comments-on-hasina/): ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য বিকল্প কোনো পথ নেই। বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করি, বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। […] - [৯ ভারতীয় প্রতিষ্ঠান ও দেশটির ৮ নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা](https://payranews24.com/us-sanctions-on-indian-entities/): ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের নয়টি কোম্পানি এবং আটজন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ইক্সপ্রেস। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন […] - [বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই](https://payranews24.com/syed-manjurul-islam-passes-away/): বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক। অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার (৩ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরিবার ‍সূত্রে জানা গেছে, তার মরদেহ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মনজুরুল ইসলামকে মিরপুর […] - [দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদন্ড](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-2/): কামাল হোসেন প্রতিনিধি॥     পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬দিন করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মো. কাওছার হাওলাদার (৩০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে ইলিশ শিকার করছিলেন তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতে–নাতে আটক করে। অভিযানকালে জেলেদ্বয়ের ব্যবহৃত একটি নৌকা […] - [ঢাকা -০৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী জাকির হোসেন নয়ন](https://payranews24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8/): নিজস্ব প্রতিবেদক :   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) মনোনীত ঢাকা- ০৫ আসনে সংসদ সদস‍্য হিসেবে মনোনয়ন প্রত‍্যাশী ৯০ -এর স্বৈরাচারবিরোধী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সৈনিক জাকির হোসেন নয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ -সভাপতি, মেধাবী ছাত্র নেতা জাকির হোসেন নয়ন উচ্চশিক্ষিত,সজ্জন, মার্জিত ব‍্যবহার, পরোপকারী ও নানাবিধ মানবিক গুনের অধিকারী। পেশাগত জীবনে সফল ব‍্যবসায়ী। বৈষম‍্য বিরোধী সংস্কার পরিষদ( FBCCI ) এর আহবায়ক হিসেবে এফবিসিসিআই ও বাণিজ্য সংগঠনের সংস্কার আন্দোলনের নেতৃত্ব প‍্রদান করেছেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্টানে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেমরা ও যাত্রাবাড়ী থানার অর্ন্তগত ১২ টি […] - [দুমকিতে পায়রা‘র আগ্রাসী ভাঙ্গন, নদীগর্ভে বিলীন হলো চার পরিবারের বসতভিটা](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/):  কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি॥     পটুয়াখালীর দুমকিতে পায়রা‘র আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চার পরিবারের বসত ভিটা। আশ্রয় এখন পাউবির ভেড়ি বাদ। ভাঙ্গন আতংকে ভুগছে আরও অর্ধশতাধিক পবিরার। ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে পায়রা তীরবর্তি বাহেরচর গ্রামের বাসিন্দারা। গত মঙ্গলবার রাতে উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের কোব্বাত হাওলাদারের ছেলে জাকির হাওলাদারের (৫০), দলিল উদ্দিন ফকিরের ছেলে কুদ্দুস (৫৫), খালেক হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৭০), মৃত নজরুলের স্ত্রী লাভলী বেগমের বসত:ভিটা পায়রা‘র আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাংগনের মুখে রয়েছে জাহিদুলের স্ত্রী বিউটী বেগম, মন্নান হাওলাদারের ছেলে জাকিরসহ অন্তত: ১৫/২০টি পরিবার। বুধবার দুপুরে […] - [পটুয়াখালীর দশমিনায় এস ডি এফ উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8/):  রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী):   পটুয়াখালীর দশমিনায় গ্রাম সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে এস ডি এফ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরজবেগী গ্রাম সমবায় সমিত এস ডি এফ অফিসে এই উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশমিনা এস ডি এফ-এর ক্লাস্টার কর্মকর্তা (সিও) মোঃ দবিরুল ইসলাম রানা, ক্লাস্টার ফ্যাসিলিটেটর মোঃ জুয়েল রানা, এবং উত্তর আরজবাগী কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোসা: ময়না বেগম প্রমুখ। ক্লাস্টার কর্মকর্তা দবিরুল ইসলাম রানা বলেন, “ এস ডি এফ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের […] - [দুমকিতে গাঁজা সহ দুই যুবক আটক](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95/): মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥   পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা এলাকায় দুমকি থানার এসআই (নিঃ) মো. সজিব হোসেন এর নেতৃত্ব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চরবয়ড়া গ্রামের আলতাফ মৃধার পুত্র মো. রুবেল মিরা (৩০) ও একই গ্রামের জাফর ফকিরের পুত্র মো. মিরাজ (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। […] - [গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার](https://payranews24.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae/): মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ     গোসল করতে নেমে ডুবে নিখোঁজ আলীফ(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর (বুধবার) রাত ৮ টার দিকে দুমকির উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে। জানাগেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার দুপুরে পাশ্ববর্তী নদীতে চার পাঁচজন শিশু গোসল করতে নামলে আলীফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। বুধবার বিকেলে দুমকির মুরাদিয়ার বটতলা এলাকায় ভাসমান শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। […] - [লোহালিয়া নদীতে ভাসছে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ](https://payranews24.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9c/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:     পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ার বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশ কে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং নৌ-পুলিশকে অবহিত করে। দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশের দায়িত্বাধীন। তাদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় আছেন। দুমকি থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম বলেন এই মাত্র নৌপুলিশ টিম এসেছে। তবে দুই দিন আগে […] - [অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কারা, কীভাবে টিভি লাইসেন্স পেলো?](https://payranews24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b/): নতুন দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন পাওয়ার পর অভিযোগ উঠেছে, বাংলাদেশে আগের সরকারগুলো যেভাবে ‘দলীয় বিবেচনায়’ টেলিভিশন লাইসেন্সের অনুমোদন দিতো এবার অন্তর্বর্তী সরকারও তাই করেছে। এবার যে দুজনের নামে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের একজন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা, যিনি দলটিতে যোগ দেওয়ার আগে একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার ছিলেন। অন্যজন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নেই, তবে এনসিপি গঠনের আগে এর উদ্যোক্তারা যে জাতীয় নাগরিক কমিটি করেছিলেন তাতে জড়িত ছিলেন তিনি। একটি পত্রিকায় বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তারা দুজনই অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন যে, তারা আইন ও নিয়ম মেনেই লাইসেন্স পেয়েছেন এবং তাদের উদ্যোগের সঙ্গে বিনিয়োগকারী ও পেশাদার লোকজন […] - [২০ নতুন গাড়ি পেল ডিএমপি, যুক্ত হবে ২০০টি](https://payranews24.com/%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%af/): রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ […] - [স্বজনসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ অ্যাকাউন্ট অবরুদ্ধ](https://payranews24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae/): সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬ অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ এ আদেশ দেন। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান। আবেদনে বলা হয়, অবরুদ্ধের আদেশ পাওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে আরেক আত্মীয় জিয়াউল হকের নামে। আবেদনে দুদক উল্লেখ করে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও তার স্বার্থ […] - [‘সেফ এক্সিট’র বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান](https://payranews24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ab-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be/): অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় গিয়ে ‘সেফ এক্সিট’ চাইছেন বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য প্রসঙ্গে পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই বিষয়গুলো নাহিদকেই পরিষ্কার করতে হবে। নিজের অবস্থান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আমি একদম কোনো ‘এক্সিট’ খুঁজছি না, দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসছে। ওসব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সঙ্গে, ইনশাল্লাহ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন […] - [দুমকিতে জাতীয় কন্যা  শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:       ” আমি কণ্যা শিশু,স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর দুমকিতে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম,  দুমকি সরকারী জনতা কলেজ এর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম,  উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান। আলোচনা […] - [নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি](https://payranews24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যেন দলীয় আচরণ বা পক্ষপাতমূলক মনোভাব না দেখাতে পারেন, সেটি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘দলীয় বা দলদাসের মতো আচরণ কেউ করতে পারবেন না, সেটা আমরা কঠোরভাবে নিশ্চিত করব। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষও রাখেন, সেটার প্রতিফলন কাজের মধ্যে ঘটতে দেওয়া হবে না। প্রয়োজনে অ্যাকশন নেওয়া হবে।’ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘আগে এমন একটা সংস্কৃতি ছিল যে কর্মকর্তাদের ওপর চাপ থাকত-একটা নির্দিষ্ট পক্ষে কাজ […] - [প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত](https://payranews24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4/): তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত একিঞ্চি বলেন, ‌‘এটি আমার বাংলাদেশের প্রথম সফর।” তিনি বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে […] - [বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত](https://payranews24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/): ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ। ৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রার্থী ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া—এই চারটি দেশ প্রার্থীতা ঘোষণা করলেও গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সংস্থাটির সর্বোচ্চ পদে নির্বাচিত হলো। খন্দকার এম. তালহা আসন্ন সাধারণ সম্মেলনে […] - [গাজীপুরে বিষপানের ১৭ দিন পর সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যু](https://payranews24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/): শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিষপানের ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক জামাল উদ্দিন (৫০)। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘আজকালের খবর’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুর কাছে হার মানেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামাল উদ্দিন নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন লাইফ […] - [দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার:  দুই জেলের দুই মাস কারাদণ্ড](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d/): দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:       ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন  পার্শ্ববর্তী  বাকেরগঞ্জ উপজেলাধীন  কলসকাঠী গ্রামের মৃত্যু মোবারক হাওলাদারের  ছেলে আ. সোবাহান হাওলাদার (৫৫)   ও   দুমকি উপজেলাধীন ঝাটরা গ্রামের মৃত্যু কাশেম মৃর্ধার ছেলে সোহরাব মৃধা (৪২)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের চলমান অভিযানের অংশ হিসেবে পায়রা নদীর আঙ্গারিয়া এবং পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা […] - [দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :     পটুয়াখালী’র দুমকিতে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর শহিদুল […] - [দুই বছর আগে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ভিত্তিহীন প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/): মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ     ২০২৩ সালের ৮ই ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত প্রশ্নপত্র ফাঁসের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ করেছেন পবিপ্রবির ডেপুটি রেজিস্টার সাইদুর রহমান জুয়েল। সোমবার রাত ৯টায় দুমকী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এর প্রতিবাদ করেন। লিখিত বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সাইদুর রহমান জুয়েল বলেন, ২০২৩ সালে ৮ ই ডিসেম্বর পবিপ্রবিতে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রশ্নপত্র ফাঁস নেপথ্যে কর্মকর্তা জুয়েল শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের সম্পৃক্ত থাকার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মনগড়া, বানোয়াট ও […] - [পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে সদর ইউনিয়ন বিএনপির মানববন্ধন](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be/): রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:     “মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করব না”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায়  উপজেলার হাজিরহাট লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সদর ইউনিয়ন বিএনপি। মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্যাদা। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বার্থে ইলিশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষা করা মানে ভবিষ্যৎ […] - [দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8-2/): মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:     পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার (৫অক্টোবর)  সকাল এগারটায়  এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির   সভাপতি  অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক […] - [বাংলাদেশ জার্নাল্টিস ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক শামস](https://payranews24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8/): নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ সদস্যের নাম ৩রা অক্টোবর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ও ঠিকানা নিউজের অনলাইন সম্পাদক শামসুর রহমান শামসকে সাধারণ সম্পাদক করা হয়। এবিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শামসুর রহমান শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সত্যকথা প্রতিদিনের সম্পাদক মো. শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, দেনিক দেশরপত্রের ব্যবস্থাপনা সম্পাদক এস এম সামসুল হুদা, দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবনকে সিনিয়র যুগ্ম-সাধারণ […] - [তিস্তাসহ ৩ নদীর পানি বাড়ছে, ৪ জেলায় বন্যার পূর্বাভাস](https://payranews24.com/flood-forecast-in-4-districts/): দেশের উত্তরাঞ্চলে এবং উজানে ভারতে ভারী বর্ষণের কারণে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নদীসংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার (৫ অক্টোবর) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় এই তথ্য জানায়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, […] - [রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা দেওয়ার প্রস্তুতি](https://payranews24.com/anthrax-prevention-in-rangpur/): দেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স বা তড়কা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এর বিস্তার রোধে প্রাণিসম্পদ অধিদপ্তর জরুরি কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রংপুর বিভাগের জন্য প্রায় ৩০ লাখ অ্যানথ্রাক্স টিকা সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার মধ্যে ২০ লাখ টিকাই রংপুর ও গাইবান্ধা জেলার জন্য বরাদ্দ করা হয়েছে। রংপুর জেলার ৯টি উপজেলায় ইতোমধ্যে ১ লাখ ৬৭ হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে। রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, পথসভা এবং মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জেলার ৩৬টি কসাইখানায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং ৩২টি মেডিক্যাল টিম টিকা প্রদানের জন্য গঠন করা হয়েছে। পাশাপাশি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ হাজার ৪০০ গরুকে টিকা […] - [ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২](https://payranews24.com/dengue-death-toll-rises/): সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২১২ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে […] - [জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য রাজনৈতিক দলগুলোর](https://payranews24.com/political-parties-agree-on-referendum/): জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তারা দলীয় অবস্থান থেকে সরে এসে একটি অভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে।” - [খাগড়াছড়ির গুইমারায় বাজারে আগুন, পুড়েছে ১৩ দোকান](https://payranews24.com/fire-in-khagrachari-market/): খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় হাজী ইসমাইল মার্কেটে শনিবার গভীর রাতে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, যে বাজারে আগুন লেগেছে, তার পাশেই পুলিশ, বিজিবি ও সেনা ক্যাম্পের অবস্থান। গুইমারায় ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় মাটিরাঙ্গা থেকে দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই উপজেলার রামসু বাজারে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে হয়ে আছে এবং মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় অনেক গ্রাম […] - [ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম: প্রতিবাদে সভা ও মিছিল](https://payranews24.com/oms-dealer-appointment-irregularities/): ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের অভিযোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শ্যামপুরের জুরাইনে ঢাকা রেশনিং কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থবছরের ডিলারশিপের আবেদনকারীরা এই সভার আয়োজন করেন। মোহাম্মদ শহিদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন তারিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ডিলার নিয়োগের লটারি ছিল একটি সাজানো নাটক। অনেক আবেদনকারীকে মোবাইল বার্তার মাধ্যমে লটারির খবর জানানো হয়নি, ফলে তারা পুরো প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন। প্রতিবাদ সভা থেকে বক্তারা অবিলম্বে ২৯ সেপ্টেম্বরের লটারি বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে লটারির আয়োজনের দাবি জানান। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে— অঞ্চলভিত্তিক সব আবেদনকারীর […] - [রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার](https://payranews24.com/remittance-growth-continues/): সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে আগের মাস আগস্ট এবং আগের বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)। রোববার (৫ আক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। চলতি বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার। একক মাস হিসাবে প্রবাসীরা সর্বোচ্চ প্রবাসী আয় পঠিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসে ৩২৯ […] - [বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান, অবস্থান কর্মসূচি ঘোষণা](https://payranews24.com/house-rent-hike-rejection/): বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ার প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র রোববার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত পালন সাপেক্ষে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার […] - [কুমিল্লায় বজ্রপাতে তিনজনের মৃত্যু](https://payranews24.com/three-dead-in-lightning-strike-in-comilla/): কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুইজন নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই খেয়াপারের জন্য ঘাটে অপেক্ষমাণ ছিলেন। মৃতরা হলেন- নালাদক্ষিণ গ্রামের মতি হাজির দুই মেয়ে জাকিয়া ও রোকেয়া। জাকিয়া বিবাহিত ও রোকেয়া অনার্স পড়ুয়া শিক্ষার্থী। অন্যজন দাউদপুর গ্রামের রায়হানুল ইসলামের ছেলে রাশেদ মিয়া। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। - [গাজীপুরে চিকিৎসক দম্পতিকে জিম্মি করে ডাকাতির মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার](https://payranews24.com/gazipur-robbery-mastermind-arrested/): গাজীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অন্যতম মূলহোতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গত ২১ জুন ভোরে ৮-১০ জনের একটি ডাকাত দল শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক ও তার স্ত্রী মৌসুমী আক্তার লিজার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ডা. মোর্শেদুলের হাত-পা বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়। পরে তারা বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, তিনটি দামি হাতঘড়ি ও দুটি মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৫৮ হাজার […] - [নড়িয়ায় বেপরোয়া মিনিট্রাকের চাপায় এনজিও কর্মীর প্রাণহানি](https://payranews24.com/ngo-worker-killed-in-road-accident/): শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার রাজনগর জামতলা এলাকায় একটি মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্নুর রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখেন, একটি বেপরোয়া গতির মিনিট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে আরোহীর ওপর দিয়ে চলে গেছে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এর আরোহী মুন্নুর রহমান গুরুতর আহত হন। ঘটনার পরপরই চালক ও তার সহকারী (হেলপার) ঘাতক মিনিট্রাকটি সড়কে রেখেই পালিয়ে যায়। পরে ট্রাকটির সামনের চাকা পাংচার হয়ে যায়। স্থানীয়রা মুন্নুর রহমানকে অচেতন অবস্থায় […] - [দুমকিতে কারেন্ট জালসহ আটক-২, এক মাসের কারাদণ্ড](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%9f/): দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:     পটুয়াখালীর দুমকিতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য কর্মকর্তা  অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময়  দু’জনকে আটক করা হয়েছে। শনিবার (৪অক্টোবর) রাত ৯টায় উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন উত্তর পাংগাশিয়া গ্রামের মোঃখলিল ফরাজী ছেলে  কাইয়ুম ফরাজী (৩০), একই গ্রামের হাকিম খান এর ছেলে  মনির খান (৪০)। উপজেলা মৎস কর্মকর্তা প্রতিবেদককে জানান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে এক বাড়িতে অবৈধভাবে কারেন্ট জাল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সহ সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হই।  আটককৃত দু’জনকে মোবাইল কোর্টের আওতায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মাদ ইজাজুল হক প্রত্যেক কে এক মাসের বিনাশ্রম […] - [পটুয়াখালীর দশমিনায় বিয়ের আগের রাতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af/):  রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।     পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো. শুভ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর শুভর বিয়ে হওয়ার কথা ছিল। তিনি ওই গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শুভর বিয়ের কাবিন ও কালেমা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে উৎসবের আমেজ চলছিল। রঙিন আলোয় সাজানো বাড়িতে বাজছিল বাদ্যযন্ত্র, চলছিল নাচ-গান। নাচের ফাঁকে শুভ নিজ দোকানে গেলে আর ফিরে আসেননি। পরে […] - [নারী বিশ্বকাপ: পাকিস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের](https://payranews24.com/women-worldcup-bd-beats-pak/): টানা দ্বিতীয়বার নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এবারের জয় এলো বেশ বড় ব্যবধানেই, ৭ উইকেটে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর রাবেয়া হায়দারের বিশ্বকাপ অভিষেকেই পাওয়া ফিফটিতে ভর করে সহজ জয় পান নিগার সুলতানারা। ৭ উইকেট হাতে রাখে ৩২তম ওভারের প্রথম বলেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা […] - [ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক](https://payranews24.com/italy-strike-protest-flotilla-aggression/): গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী এই ধর্মঘট পালন করা হবে। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলোকে আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকার-কর্মীদের মধ্যে ২০ জনের বেশি ইতালির নাগরিক রয়েছে। এমন খবরের পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা রাজধানী রোমের আরেকটি স্টেশনে জড়ো হলে পুলিশ সেটি ঘিরে ফেলে। এছাড়া বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে। ইতালির সিজিআইএল ইউনিয়ন বলেছে, আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন […] - [দশমিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://payranews24.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa/):  রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:       পটুয়াখালীর দশমিনা উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ আমাদের নদীমাতৃক দেশের লোকজ সংস্কৃতির অনন্য অংশ। পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসনের এই সম্মিলিত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভময় রায়। বিশেষ […] - [দুমকীতে জাতীয় নাগরিক পার্টির পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be/): ওবায়দুর রহমান অভি,দুমকী, পটুয়াখালী:- - [সাংবাদিককে হুমকি ও মানহানিকর পোস্ট করায় প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ](https://payranews24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:         পটুয়াখালীর দুমকিতে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে হুমকি প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি। প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাংবাদিক দেলোয়ার হোসেন চয়বয়ড়ায় একটি দোকানে চুরির ঘটনা কাভার করতে গেলে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক দেলোয়ার হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু ঘটনার পর থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ারের পক্ষ নিয়ে কিছু ব্যক্তি সামাজিক […] - [শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন](https://payranews24.com/ec-to-decide-on-shapla-symbol/): জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশন (ইসি) অপশন দিয়েছে ৫০টি মার্কা। তারা জবাব দিলে কমিশন সভায় দলটির প্রতীক নিয়ে নিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমন মন্তব্য করেন। এর আগে ‘এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না’—নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এমন মন্তব্যের পর দলটি দাবি করে শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাঁধাই অবশিষ্ট রইলো না। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দলটির প্রতীক নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কে কী বললেন, সেটা নয়। কমিশন যেটা […] - [এনসিপিকে শাপলা প্রতীক দিলে প্রতিবাদ করব: মান্না](https://payranews24.com/manna-protest-if-ncp-gets-shapla-symbol/): জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিলে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর আগে তিনি এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবেন না বলে জানিয়েছিলেন। শাপলা প্রতীক নিয়ে মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার (০২ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টটি বেশ কয়েক ঘণ্টা পর এডিট করে তাতে ‘প্রতিবাদ’ করবেন কথাটি যুক্ত করেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাহমুদুর রহমান মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। ’ পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাহমুদুর রহমান মান্না তার ফেসবুক পোস্টটি এডিট করে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, […] - [গাজাগামী সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক](https://payranews24.com/gaza-flotilla-ships-seized/): গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বহরে বিভিন্ন দেশের ৪৪টি নৌযান রয়েছে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ খবর আল জাজিরার ইসরায়েল বলছে, ‘নৌযানের সব যাত্রী সুস্থ আছেন। তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’ একটি জাহাজ এখনও আটক হয়নি জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘জাহাজটি যদি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিও আটক করা হবে।’ ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান রয়েছে ৪৪টি। […] - [দুমকিতে কিশোর চোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, থানাায় মামলা গ্রেফতার-১](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/): দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি॥     পটুয়াখালীর দুমকিতে দোকান চুরির ঘটনায় জনতর হাতে ধরা পড়া চোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বশির মল্লিক বাদী হয়ে মামলা করায় দোকান মালিক জলিল সিকদরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে জলিল শিকদারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নির্যাতনের ঘটনায় নির্যাতিত রমজান এর পিতা বশির মল্লিক থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত  দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অপর আসামীরা হলেন রেবা বেগম, কাইউম ও আয়শা বেগম। সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে […] - [পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের  কমিটি গঠিত প্রফেসর বদিউজ্জামান আহবায়ক প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন সদস্য সচিব](https://payranews24.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%97%e0%a6%ac/): কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :     পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক এবং এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করে এ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্ন আহবায়ক করা হয়েছে স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার […] - [মামলায় আপোষ না করলে ‘মাইয়ার তো লাশ পাইছোস, পোলার লাশও খুঁজে পাবি না’](https://payranews24.com/saltha-child-murder-family-threatened/): স্টাফ রিপোর্টার:৬ বছর বয়সী মেয়ে তাইয়েবাকে হারিয়েও দুশ্চিন্তা থামেনি পরিবারের। মামলা তুলে নিতে তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে চাপ। মামলা না তুললে ১২ বছর বয়সী তাইয়েবার ভাই সাকিনকেও হত্যার হুমকি দিয়েছে আসামিপক্ষের লোকজন। এমনটাই জানিয়েছেন নিহত তাইয়েবার মা ডলি আক্তার । নিহত তাইয়েবা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। নিহত তাইয়েবা একই এলাকার দারুণ নাজাত মাদ্রাসায় নার্সারিতে পড়ত সে। গত বুধবার নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার প্রতিবেশী বাসার সেপটিক ট্যাংকে পাওয়া যায় তাইয়েবার মরদেহ। শুক্রবার রাতেই এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাইয়েবার চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও রংমিস্ত্রি আসিফকে থানায় নেওয়া হয়। প্রাথমিক তদন্তের […] - [বাসে নারীকে মারধর ও শ্লীলতাহানি, চালক-হেলপার আটক](https://payranews24.com/rampura-bus-woman-harrassment/): রামপুরা সংবাদদাতা:রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে হাতিরঝিল থানা পুলিশ আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পাওয়ায় তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসের চালক ও হেলপার ওই নারীর শ্লীলতাহানি ও মারধর শুরু করেন। বাসে থাকা অন্যান্য যাত্রী এবং স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের ধরে মারধর করে আটক রাখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে […] - [বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী](https://payranews24.com/jamaat-leaders-join-bnp-in-bhola/): ভোলা সংবাদদাতা:ভোলার চরফ্যাশন উপজেলায় রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সরে এসে দলটির বিভিন্ন স্তরের ৪৫ জন নেতাকর্মী এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করেন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার প্রত্যয়ে এসেছেন। তাদের এই যোগদান শুধু চরফ্যাশন বা ভোলা নয়, বরং সারাদেশে বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পথ আরও সুগম হবে। জামায়াত […] - [কাল থেকে উন্মুক্ত কেওক্রাডং, মানতে হবে বিশেষ শর্ত](https://payranews24.com/keokradong-open-for-tourists/): বান্দরবান সংবাদদাতা:দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আজ বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে এর সঙ্গে কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুমা উপজেলার কেওক্রাডংসহ যে পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেসব জায়গায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। অন্য যে কোনো স্থানে পর্যটকদের যাতায়াত এখনও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়-সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি এবং বান্দরবান রিজিওনের সেনানিবাস থেকে প্রাপ্ত […] - [পিরোজপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://payranews24.com/pirojpur-hezbut-tawheed-meeting/): পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় স্বরূপকাঠি অনলাইন প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এ আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তিনি আরও বলেন, “আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয় বরং […] - [নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে মটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত](https://payranews24.com/saltha-road-accident-old-woman-dead/): সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন বাইক জিক্সার নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌছলে […] - [দুর্গাপূজায় আমদানি বন্ধ: সাতক্ষীরায় কাঁচামরিচের কেজি ২৫০ টাকা](https://payranews24.com/satkhira-chilli-price-hike/): সাতক্ষীরা সংবাদদাতা:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার সুযোগে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিনে দাম ৩০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি পর্যায়ে ভারতীয় কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত শনিবারও ছিল মাত্র ১২০ টাকা। আর খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ টাকায়। সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্গাপূজার ছুটি এবং আমদানি বন্ধের সুযোগ নিয়ে কারসাজির […] - [হার্টে ছিদ্র নিয়ে লড়ছে শিশু আবদুল্লাহ, বাঁচাতে প্রয়োজন ৪-৬ লাখ টাকা](https://payranews24.com/child-abdullah-heart-disease/): জয়পুরহাট সংবাদদাতা:জয়পুরহাটের কালাই উপজেলার ৮ বছরের শিশু আবদুল্লাহ। জন্মগত হৃদরোগ (হার্টে ছিদ্র) নিয়ে জীবনের সঙ্গে লড়ছে সে। চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় বাবা-মা। আবদুল্লাহ উপজেলার উদয়পুর ইউনিয়নের পূর্ব কৃষ্টপুর গ্রামের হাসান আলীর ছেলে। তার বুকের ধড়ফড়ানি, ঘন ঘন নিঃশ্বাস আর রাতের কান্নায় পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ ও শঙ্কায়। শিশুটির স্বজনরা জানান, “ছেলেটা রাতে শান্তিতে ঘুমাতে পারে না। হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে। অপুষ্টি আর দুর্বলতার কারণে স্বাভাবিকভাবে খেতেও পারে না। অন্য শিশুদের মতো খেলতে গেলে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে […] - [দুর্গাপূজায় শ্রীপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির উপহার বিতরণ](https://payranews24.com/sreepur-bnp-upohar-bitoron/): শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণ করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ডা. বাচ্চু বলেন, “বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার ও সম্প্রীতিতে বিশ্বাসী। শারদীয় দুর্গোৎসব এখন কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সকল বাঙালির প্রাণের উৎসব। এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি।” শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা পূজা মন্দির কমিটির […] - [হাসিনা-জয়ের বিরুদ্ধে বিচারক-সাব রেজিস্ট্রারসহ ৯ জনের সাক্ষ্য](https://payranews24.com/hasina-joy-biruddhe-9-joner-sakkho/): পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নয়জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—প্রধান উপদেষ্টা কার্যালয়ের মোটর ক্লিনার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, গাজীপুরের কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মেজবাহউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈয়বা রহিম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক কামরুন্নাহার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং […] - [দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা](https://payranews24.com/deshe-chadabaji-bereche-ortho-upodeshta/): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি বেড়েছে। আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা দেড়-দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও সক্রিয় রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি আরও বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড়-দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ এতে জড়িয়েছে। যারা চাঁদাবাজি করছে, তারাই আবার […] ## Pages - [দেশে গণতন্ত্র একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চর্চা করে: ওবায়দুল কাদের](https://payranews24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87/): নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ চর্চা করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।   ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলনের আয়োজন করে। পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। ‘আই এম নট এ পারফেক্ট লিডার’—জানিয়ে আওয়ামী […] - [Sample Page](https://payranews24.com/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] - [Front Page](https://payranews24.com/): If govt can’t secure women’s safety, we can secure it ourselves’, Police files 110 cases Wasim Khalid Srinagar: With 45 days having passed since the first hair-chopping case was reported in Kashmir, the police are still clueless about who the... - [Cryptocurrency Shortcode](https://payranews24.com/bs-cryptocurrency-shortcode/): If govt can’t secure women’s safety, we can secure it ourselves’, Police files 110 cases Wasim Khalid Srinagar: With 45 days having passed since the first hair-chopping case was reported in Kashmir, the police are still clueless about who the... - [Contact Us](https://payranews24.com/bs-contact-us/): If govt can’t secure women’s safety, we can secure it ourselves’, Police files 110 cases Wasim Khalid Srinagar: With 45 days having passed since the first hair-chopping case was reported in Kashmir, the police are still clueless about who the... [comment]: # (Generated by Hostinger Tools Plugin)