BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নলডাঙ্গায় মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম

নাটোর সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে তিন জন খাদেম গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এই সময় তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

গণপিটুনির শিকাররা হলেন— পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের মৃত হামজা প্রামাণিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৩)।

স্থানীয়রা জানান, তিনজন ব্যক্তি সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ ব্যবহার করে দোকান ও বাড়ি-বাড়ি গিয়ে সাহায্যের টাকা তুলছিলেন। তবে এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে স্থানীয়রা তাদের মাথার চুল কেটে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা জব্দ করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তিনি বলেন, “ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মিথ্যা তথ্য বা ভুল বোঝাবুঝি এ ধরনের ঘটনা ঘটাতে পারে, তাই সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত দায়ীকে চিহ্নিত করা হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »