নেছারাবাদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেছারাবাদ সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমি প্রাঙ্গণে এবং বিকেল ৩টায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সৌজন্যে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসুস্থ সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আশরাফুল আলম সেতু, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কাজি কামাল, সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদার, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তপু রায়হান, সদস্য সচিব মহাসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার ও শাখাওয়াত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম এবং সদস্য রাকিব হোসেন লিমন প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে স্বেচ্ছাসেবক দল।