ফেনী সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা (সবুজ)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলা উদ্দিন ভূঁঞা। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাজী করিম, ইকরাম হোসেন মানিক, রফিক আলী ও ইফতেখার হোসেন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুর রহমান সাইফুল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আবদুল হান্নান মিঠু, মো. জব্বার হক পোদ্দার, মোহাম্মদ ইশা খাঁন (আইটিপি), মো. রুবেল, মোশাররফ হোসেন, ইমাম হোসেন সাজু, আবদুর রউফ রানা, দাউদুল ইসলাম টিপু, মো. সাইফুল ইসলাম ভূঁঞা, এনামুল হক, খালেদ ইয়াছিন লিংকন, নাহিদ মজুমদার, মো. নুর করিম, আবুল হোসাইন রাজা, মো. কামরুল আলম, আবদুল কাদের (মজনু), মো. ইউসুফ (জালু), হেদায়েত উল্লাহ রাজন, মোহাম্মদ আনিছ, নুর উদ্দিন মোহাম্মদ সেলিম, লোকমান হোসেন, মেহেদী হাসান রাসেল, মেজবাহ উদ্দিন, শংকর চৌধুরী, নুর নবী, এনামুল হক চৌধুরী, মো. শরিফুল ইসলাম (শরিফ পাটোয়ারী), এম সাইফুল ইসলাম, মোশাররফ মুন্সি, মো. রফিক উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন ও মিজান প্রমুখ।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি ফেনী জেলার রাজনীতিতে জিয়া মঞ্চকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।