BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪, পেজেশকিয়ানের শোক প্রকাশ

ইসরাইলের বিমান হামলায় আরও দুই সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরাইলের অভিযানে ইরানের চার সেনা নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে ভবিষ্যতে হামলার বিরুদ্ধেও সতর্কতা উচ্চারণ করেছেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পেজেশকিয়ান লিখেছেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত যে এই সাহসী মানুষেরা তাদের ভূমির প্রতিরক্ষায় নির্ভয়ে দাঁড়িয়ে আছে। ওরা কৌশল এবং বুদ্ধিমত্তার সাথে যে কোনো বোকামির জবাব দেবে।’

এর আগে শনিবার ইরানের সেনাবাহিনী দুইজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘আজ (২৬ অক্টোবর) ভোরে ইরানে ইসরাইলি হামলায় দুই সেনা নিহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী, দেশের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার সময় দুজন যোদ্ধাকে উৎসর্গ করেছে।’

একইদিন আরেক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ‘ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরান দাবি করে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরাইলি আক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। কিছু জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »