উজিরপুর সংবাদদাতা :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে
ধামুরা সার্বজনীন শ্রীশ্রী হরি ও দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান কল্যান ফ্রন্ট উজিরপুর উপজেলা শাখার আহবায়ক পলাশ কুন্ডু। এছাড়াও আরো উপস্থিত ছিল গোপাল ঘোষ,রাধেশ্যাম কুন্ডু, রুণধর বণিক, প্রশান্ত বনিক, বিপুল দাস,সুনিল কুন্ডু,এছাড় ও বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিত ছিল।
