BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস

আগামী ২১-২৬ অক্টোবর সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে তার যোগদানের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিংয়ে প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। মন্ত্রী পর্যায়ে আমি সেখানে অংশগ্রহণ করবো।”

সামোয়ার সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “নিউইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক ইতোমধ্যে হয়ে গেছে। সেখানে আমি আর যাচ্ছি না, যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে বৈঠক হবে।”

বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অংশগ্রহণ বিষয়ে তৌহিদ হোসেন জানান, “বিমসটেক হলো অল্প কয়েকটি দেশের সম্মেলন, যেখানে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করা যায়। তাই সেখানে তার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।”

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »