BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

সাব্বির সরদার গোপালগঞ্জ প্রতিনিধি:

 

 

গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পেশাদার অনলাইন জুয়ার এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন পৌরসভা এলাকার এফএনএফ শপিং মলের পেছনে একটি বসতবাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানের সময় অনলাইন জুয়া খেলা অবস্থায় কৌশলে পালানোর চেষ্টা করলে বদিউল ইসলাম ওরফে বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)-কে আটক করা হয়।

আটক ব্যক্তিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করে পর্যালোচনা করে ডিবি পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বদিউল ইসলাম বদির মোবাইলে ২৩টি, মো. সাইফুর রহমানের মোবাইলে ৬৪টি, মো. ইমরান খানের মোবাইলে ৪টি এবং মো. বিল্লাল বিশ্বাসের মোবাইলে ২২টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল পাওয়া যায়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -