BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় অসহায় খালেক মৃধার জন্য সম্পূর্ণ ঘর নির্মাণ করে দিল -জনতার কল্যাণে বাংলাদেশ সংগঠন

 রাকিবুজ্জামান রাকিব, দশমিনা, প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনায় অসহায় ও হতদরিদ্র আঃ খালেক মৃধার জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ করে দিয়েছে মানবিক সংগঠন ‘জনতার কল্যাণে বাংলাদেশ’। সংগঠনটির মানবিক উদ্যোগে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানি গ্রামের এই অসহায় ব্যক্তির পুকুরপাড়ে বসবাসের উপযোগী নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে নবনির্মিত ঘরটির শুভ উদ্বোধন করা হয়।

উপকারভোগী আঃ খালেক মৃধা মধ্য গছানি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আঃ হামিদ মৃধা এবং মাতার নাম মোমিনা বিবি। দীর্ঘদিন ধরে অসহায়ত্বের মধ্যে বসবাস করা এই ব্যক্তির আবাসন সমস্যার কথা বিবেচনা করে সংগঠনটি তাঁর জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম লক্ষ্য। শুধু সাময়িক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি মানবিক সেবার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তাঁরা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজ হাওলাদার দশমিনাবাসীর কাছে দোয়া কামনা করেন। অসহায় মানুষের কল্যাণে সংগঠনের মানবিক কার্যক্রম এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

মানবিক এ উদ্যোগে নতুন ঘর পেয়ে উপকৃত হয়েছেন আঃ খালেক মৃধা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »