BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় দেশীয় ও পরিযায়ী পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ পাখির কলোনি ঘোষণা

রাকিবুজ্জামান রাকিব দশমিনা  প্রতিনিধি:

 

 

দেশীয় ও পরিযায়ী পাখি সংরক্ষণ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় ‘বিহঙ্গ বিলাস’ নামে দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের সাগর চেয়ারম্যান বাড়িকে পাখি সংরক্ষণের জন্য ‘বিহঙ্গ বিলাস’ নামে পাখির কলোনি হিসেবে ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনা এবং দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার দিকনির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

পাখির কলোনি ঘোষণার অংশ হিসেবে সাগর চেয়ারম্যান বাড়িতে বিলবোর্ড স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, ২ নম্বর আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর, ২ নম্বর চাঁদপুরা ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াকুব হাওলাদার, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর দশমিনা বিট কর্মকর্তা ইলিয়াস হোসেন এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী—স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সভাপতি সোহেল হোসেন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, পাখি নিধন রোধ এবং স্থানীয়ভাবে পাখির প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ পাখির কলোনি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাখির আবাসস্থল হিসেবে স্থানটি সংরক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে এলাকায় দেশীয় পাখির পাশাপাশি শীত মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনাও বাড়বে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »