BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে আইএফআইসি ব্যাংকের শাখার উদ্ভোধন

মেহেদী হাসান ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দুমকিতে আইএফআইসি ব্যাংকের দুমকি বাজার শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১জানুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমগেট সংলগ্ন ৬৩ সালাউদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পবিপ্রবির অধ্যাপক আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধ্যা, আইএফআইসি ব্যাংকের পটুয়াখালী শাখা ব্যবস্থাপক আব্দুর রহমান ইসলাম, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল হোসেন মৃধ্যা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরদার, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধ্যা প্রমুখ

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »