নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (০৬ সেপ্টেম্বর) রাতে দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের সাতানি এলাকায় দুমকি থানার এসআই তাওহীদুর রহমান মোল্লা তার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান চালানোর সময় আংগারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. মনির হাওলাদার (৪৫) পিতা: মৃত কাঞ্চন হাওলাদার এবং ৫ নং ওয়ার্ডের মো. আবু তালেব হাওলাদার (৪৩) পিতা: মৃত গিয়াস উদ্দিন হাওলাদারকে ১০ পিস অবৈধ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
