BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে চৌধুরী গ্রুপের এককর্মীকে পিটিয়ে জখম

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর এক সমর্থক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আবু সায়েম খান (৪২)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে পটুয়াখালী-১ আসনের শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদুয়া শ্রীরামপুর সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে। সেখানে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উঠান বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের নেতা তারিকুল ইসলাম খান উপস্থিত হলে তাকে বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চৌধুরী গ্রুপের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা জাকির হোসেনকে ধমক দেন।
এ ঘটনায় আবু সায়েম খান জাকির হোসেনকে টেনে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সাইফুল আলম মৃধার পক্ষে স্বেচ্ছাসেবক সদস্য সচিব মাসুদ মৃধা সহ ছাত্রসমন্বয়ক আমিনুলসহ ৫/৬জনের একটা গ্রুপ পিছন থেকে মাথায় আঘাত করলে পরে যায় তখন উত্তেজিতকর্মীসমর্থরা সায়েম খানকে এলোপাতাড়ি থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে মারধর করেন। এতে সায়েম খান গুরুতর আহত হন।
আহত সায়েম খানের সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখম রয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা বলেন, দলীয় কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। বড় ধরনের কিছু ঘটেনি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »