BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দুমকী প্রতিনিধি  :

 

 

পটুয়াখালী জেলার দুমকিতে আঠারগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস।
সোমবার ১৩জুলাই দুপুর ২টায় আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জমিদাতা সদস্য আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনীয়ার মোঃ কামাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবদুস সোবাহান মল্লিক, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, দুমকি উপজেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, লেবুখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সামিম সিকদার।
উপস্থিত ছিলেন এবিপার্টি দুমকি উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ জয়, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন মল্লিক, মোঃ জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »