BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাদক সম্রাট খ্যাত ১৬মামলার আসামি মিজান গ্রেফতার

কামাক হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে মাদক সম্রাট খ্যাত ১৬ মামলার পলাতক আসামি মো. মিজান শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লেবুখালীর পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় ধৃত মিজান শিকদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১১টি মাদক ও ৫টি বিভিন্ন ধারার সহ ১৬টি  বিচারাধীন মামলার দুটি  আদালতের সাজা পরোয়ানা  রয়েছে। এর মধ্যে এক মামলায় ২বছর ৫মাস কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা এবং অপর মামলাশ ১বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তারকৃত মিজান শিকদারের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুল কাদের শিকদার।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »