BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
আটক এরমান ওরফে এলমা (৩২) উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে।
বুধবার (৭জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লেবুখালীর পাগলা নামক স্থানে অভিযান চালিয়ে এস আই শাহীন সঙ্গীয় এএসআই মামুন মিয়া, এএসআই পবিত্র কুমার ৫ কেজি গাঁজাসহ এলমা-কে আটক করেন।
এস আই শাহীন জানান, দূর থেকে একটি বড় আকারের চালান লেবুখালিতে আসছে এমন গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসারসহ অভিযানকালে এলমা-কে তল্লাশি করা হলে সে ৫ কেজি গাঁজা বের করে দেয়।
দুমকি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গাঁজাসহ আটক এলামা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কোর্ট সোপর্দ করা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »