BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী এলমান ২ কেজি গাঁজা সহ গ্রেফতার

মেহেদী হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার ওরফে এলমা(৩৩) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

দুমকি থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে কুখ্যাত মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে এলমা(৩৩), পিতা-মৃত মোনাছেফ হাওলাদার, সাং-বাশঁবুনিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীকে মাদক পরিবহনকালে উপজেলার বাশঁবুনিয়া গ্রামের আসামী এলমার বসত ঘর হইতে ২৫/০৩/২০২৪ইং দুপুর সাড়ে বারোটায় দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করে। এব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকী থানায় মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪। তিনি আরো জানান, আসামী এলমান হাওলাদার ওরফে এলমার বিরুদ্ধে দুমকী থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -