BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে ১কেজি গাঁজাসহ ১৪মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

 

পটুয়াখালীর দুমকীতে ১৪ মামলার আসামি মোঃ মিজান সিকদার(৩৫) কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, শনিবার (৩০ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত দুমকী থানার এসআই মো: শাহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের সোবাহান সিকদারের বাড়ির সামনের পাকা রাস্তার পূর্ব পাশের ঢাল হইতে মোঃ মিজান সিকদার(৩৫), পিতা-মৃত আব্দুল কাদের সিকদার, সাং-উত্তর আঠারোগাছিয়া, ৭নং ওয়ার্ড লেবুখালী ইউপি, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীকে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং ১২, তারিখ ৩০/১২/২৩ইং। তিনি আরো জানান, মিজান সিকদারের বিরুদ্ধে দুমকী থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -