BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 

আসন্ন ৪ নং আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং শ্রাবন ট্রেডিং কোম্পানী লিঃ-এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম শাহিন হাওলাদার।
​সম্প্রতি তিনি ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনে তিনি তাদের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
​নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি ইউনিয়নের আংগারিয়া ও সাতানীসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন কামনা করেন।


​এ সময় মোঃ জহিরুল ইসলাম শাহিন হাওলাদার বলেন, “শিক্ষা, শান্তি ও প্রগতির ধারা অব্যাহত রেখে আমি একটি দুর্নীতি ও মাদকমুক্ত আদর্শ সমাজ গড়তে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে ৪ নং আংগারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করব।”
​গণসংযোগকালে তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -