BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নির্বাচনী নিরাপত্তার কারণে স্থগিত অমর একুশে বইমেলা

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা সংক্রান্ত বিবেচনায় এ বছরের অমর একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে আলোচনার পর ডিসেম্বরে মেলা আয়োজনের সিদ্ধান্ত নিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলা একাডেমি জানিয়েছে, মেলার নতুন তারিখ প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে।

গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং অন্যান্য অংশীজনদের এক যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, এবারের বইমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কিন্তু গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি সভায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে বইমেলার আয়োজন না করার প্রস্তাব ওঠে। সভায় সিদ্ধান্ত হয়, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এই প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমির কাছে পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই বাংলা একাডেমি মেলা স্থগিতের ঘোষণা দেয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ বিষয়ে বলেন, “নির্বাচনের আগে বইমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তীতে সবার সঙ্গে আলোচনা করে নতুন তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেব।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »