BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ১০৬ তম জন্মদিন পালন ও ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক :

 

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তব জন্মদিন পালন ও ইফতার মাহফিলের আয়োজন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ।

 

 

১৭ ই মার্চ বিকেলের রাজধানীর মোহাম্মদপুরে কেক কেটে এবং দোয়া এবং ইফতারের মধ্য দিয়ে জন্মদিনটি উদযাপন করেন।

এসবও উপস্থিত ছিলেন আদনান হাবিব খান উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি , সাইফুল ইসলাম সভাপতি পটুয়াখালী জেলা ছাত্রলীগ, সহ-সভাপতি সব্যসাচী খান, সহ-সভাপতি বেল্লাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল, পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুবায়ের আব্দুল্লাহ, সাখাওয়াত হোসেন বাপ্পি, রুবেল মোল্লা,মাহমুদুল হাসান  রাইয়ান, আমিনুর রহমান সিফাত খান,মো: নাসিম রাকিব মৃধা, রাসেল শরীফ,সুজন সিকদার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

উল্লেখ্য ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার বা হিসাব সংরক্ষণকারী ছিলেন এবং তার মা সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »