BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী-৩ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ মুফতি আবু বকর সিদ্দিকের

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পটুয়াখালী-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গলাচিপা ও দশমিনা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহকালে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি আবু বকর সিদ্দিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তিনি সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »