দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকিতে দুমকি উপজেলা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুমকি নিউ স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদু্ল্লাহ আল মামুন এর সঞ্চালনায়
উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার বাদশা মিনা, বর্তমান নির্বাহী কমিটির সদস্য সহ প্রায়,অর্ধশত ইঞ্জিনিয়ারগন এসময় উপস্থিত ছিলেন।
ইফতার পুর্ব আলোচনায় সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল হোসেন বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির ছায়াতলে উপজেলার সকল ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে ফ্রি অক্সিজেন সেবা, ডায়রিয়ার সময় বিনামূল্যে আইভি স্যালাইন বিতরন সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের ফিরিস্তি দিয়ে তিনি বলেন, আমরা শুধু সংগঠনের সদস্যদের কল্যাণেই কাজ করিনা বরং দুমকি উপজেলার উন্নয়ন ও সাধারন মানুষের কল্যাণে কাজ করে চলছি।