পটুয়াখালী প্রতিনিধিঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির-২০২৫ অনুষ্ঠিত।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর অবৈতনিক সাধারন সম্পাদক জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও যুবদল নেতা মো. ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর সভাপতি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপস্থিত ছিলেন জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসক ছিলেন চক্ষু হাসপাতালের ডাঃ খালিদ আব্দুল মতিন, ডাঃ আরাফাত আল ফেরদৌস ও ডাঃ নাফিয়া রহমান, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট এন এম হারুন, নাজমুল হোসাইন, পলাশ পাল, সাজন ও আজিজ।
দিনব্যাপী ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে চক্ষু হাসপাতালের পাবলিক রিলিটেড অফিসার মো. নাসির উদ্দিন জানান।