BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি

ওবায়দুর রহমান অভি (পটুয়াখালী ) প্রতিনিধিঃ

 

 

দুমকিতে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২মে) জুমার নামাজের পর লেবুখালী -বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজার আল মামুন সুপার মার্কেট এর সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষে মাওলানা সাইফুল্লাহ বিন নাসির, মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

বক্তাগন নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুতত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিনে ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের আহ্বান জানান।দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আবুল বসার। এসময় বিভিন্ন মসজিদের মুসুল্লিগন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »