মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:
বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটিতে গাজী রাশেদ শামসকে সভাপতি, নাসির উদ্দিন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, আবু বকর সিদ্দিক চৌধুরীকে সহ-সভাপতি, গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহীন হাদিকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম শাহীনকে সাংগঠনিক সম্পাদক এবং ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
