BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪ জন

শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) রাতে টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি, এবং এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব সোমবার (৪ নভেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -