BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক – কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

 

মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষক-কর্মকর্তাগণ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »