BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পাবনায় চারকোল কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতি সহায়তা ও প্রণোদনার কারণে এবং বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন (বিসিসিএমইএ)-এর আন্তরিক প্রচেষ্টায় চারকোল শিল্প একটি সম্ভাবনাময় খাত হিসাবে দেখা দিয়েছে।

কিন্তু এ খাতের ভবিষ্যত নির্ভর করছে ফ্যাক্টরী সমূহের সেফটি, সিকিউরিটি ও উৎপাদন প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলা উচিত । একটু সামান্য অসচেতনতা ও অবহেলার কারণে বাৎসরিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাত এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে ৫ হাজার লোকের কর্মসংস্থানের চারকোল খাত চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।

এজন্য চারকোল কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে ২৫শে এপ্রিল পাবনার আমিনপুর বেড়ারর, ধর্মগঞ্জ কয়বাজারে   বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)  ও বাংলাদেশ চারকোল  ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে সচেতনামূলক কর্মশালা দিনব্যাপী  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারাল এন্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন নারী উদ্যোক্তা নাহিদ পারভিন খান কাকুলী,বেড়া উপজেলা পাটকর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, আমিনপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক নুরুজ্জামান মামুন,পাবনায় অবস্থিত সকল চারকোল কারখানার মালিক এবং কর্মকর্তা ও কর্মচারীগণ।

কর্মশালায় শ্রমিকরা কিভাবে কারখানায় বসে নিজেদের সেফটি এবং সুরক্ষিত রাখবেন তার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »