BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বেনাপোলে মাছের ঘেরের পানিতে যুবকের মরদেহ

বেনাপোল সীমান্তের চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হয় অহিদুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি ওই মাছের ঘেরের পাহাদারের কাজ করতেন।

নিহত অহিদুল ইসলাম বেনাপোল পোর্টথানার ছোটআঁচড়া গ্রামের পূর্বপাড়ার নিছার আলী খোকনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, তারা স্থানীয়দের মাধ্যমে খবর পান চাত্রের বিলের মাছের ঘেরের পানিতে এক যুবকের মরদেহ ভাসছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »