BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ!

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে টিনশেড ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তার মা ছোট ভাইকে নিয়ে নদীতে চিংড়ির রেনু আহরণে গেলে তিনি ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে মুখোশধারী দুজন ঘরে ঢুকে তাকে জিম্মি করে নির্যাতন চালায়।

তিনি জানান, প্রতিরোধের চেষ্টা করলে অভিযুক্তরা গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে স্বজনরা এগিয়ে আসেন। তখন অভিযুক্তরা দরজা খুলে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা পরে ঘরের বেড়ার নিচে মাটি খোঁড়া দেখতে পান। তাদের দাবি, সেখান দিয়েই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল।

ঘটনার পর ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »