BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জকে সুসংগঠিত করার আহ্বান জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর

মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে
সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)।

​সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে স্নেহাংশু সরকার (কুট্টি) বলেন, “দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। এছাড়া ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে সফল হতে হলে আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি কর্মীকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে অবিচল থাকতে হবে।

​মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নানুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এছাড়া ​উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, মোঃ দেলোয়ার হোসেন নান্নু, নাসির খন্দকার, পটুয়াখালী জেলা মিডিয়া সেলের প্রধান মোঃ কাজল খন্দকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী,সদস্য সচিব মোঃ জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন হাওলাদার,পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মিজান,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইউব খান, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুনসি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার ও এইচ এম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।

সমাবেশে পটুয়াখালী জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

​উল্লেখ্য, সমাবেশের পূর্বে স্নেহাংশু সরকার (কুট্টি) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে এক সুধী সভায় অংশ নেন। এছাড়াও তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.)-এর মাজার জিয়ারত ও পরিদর্শন করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -