BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনজীবন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু বিশ্বাস, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মনির খন্দকার এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ গোলদার প্রমুখ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং বাংলাদেশ প্রেস ক্লাবের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আল-আমিন প্রিন্স।
এছাড়াও সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »