BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগ: নারী-শিশুসহ পরিবার চরম আতঙ্কে

মল্লিক মাকসুদ আহমেদ ,​মির্জাগঞ্জ, প্রতিনিধি।।

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কাকড়াবুনিয়া ইউনিয়নে কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া এক কর্মীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৈদ্যপাশা গ্রামের ভুক্তভোগী কামরুল হাসান বশির ওরফে ডাক্তার স্বপন (৪০) তার পরিবারের নিরাপত্তা চেয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য সূত্রে জানা যায়, ভুক্তভোগী কামরুল হাসান বশির ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ব্রাক এ আই কর্মী (প্রাণি সেবা) হিসেবে নিয়োজিত। তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দুই বছর আগে একই গ্রামের সেলিম চৌকিদারের পুত্র মো. ইয়াছিন মিয়াকে (২৫) তার ব্যক্তিগত কাজের সহায়তাকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইয়াছিন মিয়ার কর্মকাণ্ড এবং আচরণে অসন্তুষ্টির কারণে তাকে ছয়-সাত দিন আগে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
​ভুক্তভোগীর স্ত্রী মোসা.ঝুমুর বেগম এবং তাদের ছেলে জানান, অব্যাহতি দেওয়ার পর থেকেই ইয়াছিন মিয়া এবং ইয়াছিন মিয়ার ভাড়া করা জনৈক এক যুবক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৮ জুলাই ২০২৬ তারিখ সকালে ইয়াছিন মিয়া তার সহযোগী নিয়ে ভুক্তভোগীর বসতবাড়ির সামনে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি দিয়ে যায়। পরিবারটির অভিযোগ, ইয়াছিন পুনরায় তাকে কাজে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে অস্বীকৃতি জানানোয় সে মাদক দিয়ে ফাঁসানো, বসতবাড়ি ও দোকানে আগুন দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়।
​ভুক্তভোগীর স্ত্রী বলেন, “ওরা আমাদের কাছে টাকা চাচ্ছে। চাঁদাবাজি করছে। আমার স্বামী বাড়িতে না থাকায় ওরা ইয়াছিন আর জনৈক ঐ যুবক মিলে আমাদের ওপর উৎপীড়ন চালাচ্ছে। আমি সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি আরও জানান, পুরো পরিবার ইয়াছিন ও তার সহযোগীদের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে বাড়ির শিশুদের নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছেন।
​ভুক্তভোগী কামরুল হাসান বশির জানান, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযুক্ত ইয়াছিন মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের ব্যাপারে ইয়াছিন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল ইসলাম জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -