মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ,প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
এ সময় সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ এবং মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাকিব হাসান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নু।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বাংলাদেশ প্রেসক্লাবের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আল আমিন প্রিন্স এবং সাংবাদিক জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি দেশের অর্থনীতিতে তরুণদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
আলোচনা সভা শেষে সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন মৃধা, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাওহীদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।
