BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে বিতর্কিত যুবদলের কমিটি বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনে সংবাদ সম্মেলন

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিতে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, অরাজনৈতিক ব্যক্তি ও মাদক মামলার আসামিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।

বিতর্কিত এই পকেট কমিটি বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো
সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছেন দলের পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন হাওলাদার। এ সময় উপজেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, পদবঞ্চিত নেতাকর্মীরা গত ২৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের মতো নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। গত বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক মির্জাগঞ্জ উপজেলা শাখার যে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, তা তৃণমূলের বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নিষ্ক্রিয় ব্যক্তি, কর্মীবিহীন নেতা, চাকরিজীবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের সাথে সখ্য রাখা ব্যক্তিদের এতে স্থান দেওয়া হয়েছে। এমনকি ২১৮ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া চিহ্নিত মাদক কারবারিও কমিটিতে পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
বক্তারা উক্ত অসংগতি ও অনিয়মের বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা জানান, তৃণমূলের অনুভূতি ও দলের ভাবমূর্তি রক্ষার্থে এই বিতর্কিত আংশিক কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। অনতিবিলম্বে বিতর্কিত, অরাজনৈতিক ও মাদক মামলার আসামিদের বাদ দিয়ে রাজপথের পরীক্ষিত কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান নেতৃবৃন্দ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »