BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর আকন (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর আকন ওই গ্রামের মোঃ আঃ মজিদ আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ, এএসআই সালাউদ্দিন ও এএসআই মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে ডিউটিতে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তারা মনোহরখালী গ্রামে মিজানুর আকনের বসতঘরে অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »