BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যাত্রাবাড়ীতে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল এক ব্যক্তির

ঢাকার যাত্রাবাড়ীতে মধ্যরাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. ইকবাল হোসেন (৪০) পেশায় গাড়িচালক ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হামলার সময় জাহিদ হাসান রাজু নামে এক ভাঙারি দোকানের কর্মচারী ইকবালকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইকবালের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণ পাশা গ্রামে। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্ত্রী কুলসুম জানান, ইকবালের সঙ্গে এলাকার সন্ত্রাসী উজ্জ্বলের দীর্ঘদিনের বিরোধ ছিল। একসময় তাদের মধ্যে সুসম্পর্ক থাকলেও পরে তা শত্রুতায় রূপ নেয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »