BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রূপগঞ্জে ইউনেস্কো ক্লাবের অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ,মাদক ও বাল্যবিবাহ রোধে সচেতনতার ডাক

পলাশ মন্ডল রূপগঞ্জ প্রতিনিধি :

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার রূপগঞ্জ সদর ইউনিয়নের কুলাদী গ্রামের বাড়ী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তি, সুশিক্ষা, পরিবেশ উন্নয়ন, মানবাধিকার ও মানবতার কল্যাণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জের সভাপতি ডা. মো. মোনতাছির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সজল চন্দ্র সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মহিউদ্দিন ভূঁইয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মহিউদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও বাল্যবিবাহ পরিবার ও সমাজকে দিন দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছে। রূপগঞ্জের সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি থাকতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরজান কলেজের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। তিনি বলেন, “মাদক ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এখনই আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন মালুম, সহ-সভাপতি মো. মনিরুল হক ভূঁইয়া মনির, মো. ওয়াদুদ মিয়া বাবুল, মোঃ মজিবুর রহমান মোল্লা,মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজ ভূঁইয়া জামান, ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান প্রধান, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সুক্কুর মাহমুদ, মোঃ সোহেল রানা,এম এ কালাম,কোষাধ্যক্ষ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফকির মো. রাসেল আহমেদ,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রধান, মোঃ জাকির হোসেন খাঁন , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ গোলজার হোসেন,আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান ,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. পারভেজ ফকির,
সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »