মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ,প্রতিনিধি:
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৩০ মে) বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয় (নান্নু শপিং কমপ্লেক্স, তৃতীয় তলা) এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম,কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রহমান সুজন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নান্নু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মাঝি, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, নাইম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট এবং তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।