কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
নিখোঁজ হওয়ার ১সপ্তাহ পেড়িয়ে গেলোও খোঁজ মেলেনি পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের আয়ানব বিবি’র পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ আয়নব বিবি’র একমাত্র মেয়ে রিনা প্রতিবেদক কে জানান ছোটকালে পিতৃহারা হওয়ার কোন প্রভাব পরতে দেইনি আমার এ মা। বুকে পিঠে আগলে রাখতে তাকে কত কষ্টই না সহ্য করতে হয়েছে। জীবনের তাগিদে মায়ের কাছ থেকে অনেক দুরে থাকতে হয় কিন্তু মন পড়ে থাকে মা’য়ের মুখের দিকে।
গত ২৮ মে ঈদুল আযহার দিন বিকালে দুমকি গ্রামে আয়নব বিবির ভাইয়ের ছেলের বাড়ি থেকে গোস্ত নিয়ে বাড়ি ফেরার কথা বলে চলে আসে। আজকের দিন পর্যন্তও বাড়ি ফিরে নাই আয়নব বিবি(৬০)।
থানায় সাধারন ডায়েরি করেছে মেয়ে রিনা। খোজ পেতে মাইকিং করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
নিখোঁজ আয়নব বিবির মেয়ে প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে কান্নায় কান্না জড়িত কন্ঠে বলেন “মা তো প্রায়ই দুমকিতে যাওয়া আসা করে তবে বেশ কয়েক বছর তিনি মানসিক রোগে আক্রান্ত হওয়ায় হয়ত অটোতে উঠে সঠিক জায়গায় নামতে পারে নি। তিনি আরও বলেন থানায় জিডি করেছি, মাইকিং করেছি, সামাজিক যোগাযোগের মাধ্যমেও নিখোঁজ এর বিষয়টি দিয়েছি কিন্তু আজ সপ্তাহ পেড়িয়ে গেলেও মা’য়ের কোন খোঁজ পাইলাম না।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে দুমকি থানায় ও এই নাম্বারে যোগাযোগ করবেন 01730916444 করেন পরিবারের সদস্যরা।