বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া যেমন আশীর্বাদ, তেমনি সাইবার অপরাধীদের দৌরাত্ম্যে এটি অনেকের জন্য আতঙ্কের কারণও হয়ে দাঁড়িয়েছে। আর এই সাইবার অপরাধ দমন এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকার দোহারের এক তরুণ প্রতিভা ওমর ফারুক হোসাইন রাফি।
আব্দুল কাদিরের সুপুত্র রাফি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ সাইবার এক্সপার্ট হিসেবে। ফেসবুক, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরণের জটিলতা সমাধানে তিনি এখন এক আস্থার নাম। হারিয়ে যাওয়া বা হ্যাক হওয়া অ্যাকাউন্ট রিকভারি থেকে শুরু করে সাইবার বুলিং বা হয়রানি বন্ধে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছেন।
দেশ ও ধর্মের প্রতি আপসহীন: রাফি শুধু কারিগরি সহায়তাই করেন না, বরং তার কাজের পেছনে রয়েছে দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ। বাংলাদেশ বা রাষ্ট্রবিরোধী কোনো অপপ্রচার কিংবা নেতিবাচক মন্তব্য নজরে এলে তিনি তৎক্ষণাৎ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট বা মন্তব্যকারীদের রুখে দিতে তিনি সর্বদা সজাগ। ক্ষতিকর এবং কুরুচিপূর্ণ অ্যাকাউন্ট রিমুভ করার মাধ্যমে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মকে কলুষমুক্ত রাখার লড়াই চালিয়ে যাচ্ছন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
