BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ড: নিহত ৪

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজপুর বাড়িয়া পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, ঢাকামুখী লেনে একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে ধাক্কা দেওয়া বাস এবং পাশে থাকা শ্যামলী পরিবহনের আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অ্যাম্বুলেন্স থেকে চারজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি সওগাতুল আলম জানান, আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করা হচ্ছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »