BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের আহতদের সড়ক অবরোধ

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা অবস্থান নেন, এতে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে আসেন। কেউ শুয়ে, কেউ স্ট্রেচারে ভর করে স্লোগান দিচ্ছিলেন। তাদের মূল দাবি- সুচিকিৎসা ও পুনর্বাসন।

আন্দোলনকারীরা ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের অবস্থানের কারণে আগারগাঁওগামী ও শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে একজন বলেন, “আমরা কোনো অর্থ চাই না, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের চিকিৎসা নিশ্চিত করতে পারবে না, তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই।”

আন্দোলনের নেতা কোরবান শেখ হিল্লোল জানান, “আজ বিদেশি ডাক্তাররা পরীক্ষা করে মতামত দিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা বিদেশে চিকিৎসাধীনদের মতোই। বিষয়টি ছাত্র প্রতিনিধিদের জানানো হলেও তারা গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -