BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

স্বেচ্ছাসেবক দলের নেতা বেল্লাল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিবেদক :

 

 

সাবেক রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেল্লাল হোসেন তালুকদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব দল ঢাকা মহানগরীরতে একাধিক বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন।

উল্লেখ্য রাজধানীর মৌচাক এলাকায় ফুটপাতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হত ৮ জুন (সোমবার) রাত ৮ টায় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বিল্লাল হোসেনের তালুকদারের বুকে চুরির আঘাত করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল নেয়া হয়। রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পরবর্তীতে মৃত বিল্লাল হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ মোট ৪৮ জনকে আসামি করা হয়। যাদের মধ্যে ২৭ জন অজ্ঞতপরিচয়।

রমনা থানা পুলিশ কয়েকজন আসামিকে পরবর্তীতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এর মধ্যে উল্লেখিত কয়েকজন জামিনে বের হয়ে আসেন।

তাই বিল্লাল হোসেন তালুকদারের হত্যার মূল আসামিদের ফাঁসির দাবিতে রাজধানী জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »